News71.com
 Bangladesh
 09 Oct 23, 11:03 AM
 109           
 0
 09 Oct 23, 11:03 AM

সরকার পতনে যা দরকার তাই করতে হবেঃ মির্জা ফখরুল

সরকার পতনে যা দরকার তাই করতে হবেঃ মির্জা ফখরুল

 

 

নিউজ ডেস্কঃ সরকার পতনে যা কিছু করা দরকার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পুরো দেশ দুঃশাসনের মধ্যে পড়েছে। এ থেকে মুক্তি পেতে মার্কিন নিষেধাজ্ঞা, ভিসা নীতির ওপর নির্ভর করলে চলবে না। অবৈধ সরকারকে কেউ সরিয়ে দিতে আসবে না। দেশের জনগণকেই সেটা করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে শিক্ষক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। চাকরি জাতীয়করণের দাবিতে এবং শিক্ষক-কর্মচারী নির্যাতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা ভালো কথা, শান্তির কথা শুনছে না। চোরা শুনে না ধর্মের কাহিনি। কথা শোনানোর জন্য যা কিছু দরকার তাই করতে হবে। দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, সকল মানুষকে রাজপথে সোচ্চার হতে হবে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন