News71.com
 Bangladesh
 08 Oct 23, 08:08 AM
 228           
 0
 08 Oct 23, 08:08 AM

নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে প্রয়াসের ঘাটতি থাকবে নাঃ সিইসি

নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে প্রয়াসের ঘাটতি থাকবে নাঃ সিইসি

 

 

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে।’ শনিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন ।

 

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় কীভাবে সুদৃঢ় ও সহজ হবে, সেটি বের করে নির্বাচনের যে উদ্দেশ্য, অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফল উঠে আসবে। আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।’ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবার সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছে কমিশন। এতে কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন