News71.com
 Bangladesh
 17 Jul 16, 07:07 PM
 404           
 0
 17 Jul 16, 07:07 PM

রাঙামাটিতে মোটর মালিক সমিতির ধর্মঘটের ডাক

রাঙামাটিতে মোটর মালিক সমিতির ধর্মঘটের ডাক

 

নিউজ ডেস্ক: ৫ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২০ জুলাই রাঙামাটি-চট্টগ্রাম সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। আজ রবিবার সংগঠনটির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য বলা হয়।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম বলেন, রাঙামাটি-বড়ইছড়ি-রাজস্থলী-বান্দরবান সড়ক মেরামত, শহরের বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ ও শ্রমিক যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা, গাড়ীর রিকুইজিশন বন্ধ ও বিআরটিসি বন্ধসহ পাহাড়িকা বাস চট্টগ্রাম শহরের নিউ মার্কেট পর্যন্ত চলাচলের দাবি বাস্তবায়নের দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম ১৯টি সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এই বিষয়ে সমিতির সদস্যদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকও হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনকে বিষয়টি অবগত করা হয়েছে।

তিনি আরও বলেছেন, আগামী ১৯ জুলাই এর মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ২০ জুলাই রাঙামাটি-চট্টগ্রামসহ ১৯টি সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট কর্মসূচী পালন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন