News71.com
 Bangladesh
 07 Oct 23, 02:27 PM
 151           
 0
 07 Oct 23, 02:27 PM

এইচএসসি ভর্তির জন্য কলেজ পাননি ১২ হাজার শিক্ষার্থী॥ ফের আবেদনের সুযোগ

এইচএসসি ভর্তির জন্য কলেজ পাননি ১২ হাজার শিক্ষার্থী॥ ফের আবেদনের সুযোগ

 

 

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদন করেও এ বছর কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৬৬২ জন। তিন ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীকে ফের আবেদনের সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখন পর্যন্ত কলেজ পেয়েছেন ১ লাখ ১৮ শিক্ষার্থী।কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা আবেদনের সর্বশেষ ধাপ। এ ধাপে আগামী ৮ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় একটি সিদ্ধান্ত হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ অক্টোবর যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ১২-১৩ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর নির্বাচিতদের ভর্তি হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন