
নিউজ ডেস্কঃ লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা দুই ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও বিজিবি। শুক্রবার (৬ অক্টোবর) রাতে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক শেষে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে বাংলাদেশের পক্ষে সদর থানার ওসি ওমর ফারুক ও ভারতের পক্ষে দিনহাটা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর রাজেন্দ্র তামাংসহ বিএসএফ গিতলদাহ ক্যাম্পের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (৬ অক্টোবর) সকালে ও বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি ও হরিনচওড়া এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।