News71.com
 Bangladesh
 07 Oct 23, 02:25 PM
 118           
 0
 07 Oct 23, 02:25 PM

রাজধানী ঘিরেই সরকার পতনের একদফা আন্দোলনের পরিকল্পনা বিএনপির॥

রাজধানী ঘিরেই সরকার পতনের একদফা আন্দোলনের পরিকল্পনা বিএনপির॥

 

 

নিউজ ডেস্কঃ সরকার পতনের একদফা দাবি আদায়ে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের টানা কর্মসূচির শেষ দিনে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে। সেটি বাস্তবায়ন না হলে ঢাকাকেন্দ্রিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা মহানগরকে সহযোগিতা করতে আশপাশের জেলাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এজন্য এসব জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। 

 

ইতোমধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ তিন জেলাসহ মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিও দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। এছাড়া এসব জেলায় দ্বন্দ্ব-গ্রুপিং থাকলেও তা ইতোমধ্যে মেটানো হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রবেশপথে সমাবেশ কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে তারা অংশ নিয়েছেন বলে দলটির পর্যবেক্ষণে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন