News71.com
 Bangladesh
 06 Oct 23, 06:16 PM
 173           
 0
 06 Oct 23, 06:16 PM

আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারেঃ আবহাওয়া অফিস

আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারেঃ আবহাওয়া অফিস

 

 

নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল শনিবার (৭ অক্টোবর) থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে। এ ছাড়া সাগর কিছুটা উত্তাল থাকায় দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন