
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে বেরিয়ে এসে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুদকের তলবে সাড়া দিয়ে অর্থ পাচারের মামলায় বক্তব্য জানাতে বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের আরও দুই কর্মকর্তা। সেখান থেকে বের হওয়ার পর গণমাধ্যম কর্মীরা ঘিরে ধরেন প্রফেসর ইউনূসকে। আপনি শঙ্কিত গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, 'কেন শঙ্কিত হব? আমি অপরাধ করিনি, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাকে ডেকেছে, সে জন্য আমি এসেছি।' তিনি আরও বলেন, যেহেতু এটা আইনি বিষয়। আমার আইনজীবী বুঝিয়ে বলবেন।