News71.com
 Bangladesh
 05 Oct 23, 11:48 AM
 155           
 0
 05 Oct 23, 11:48 AM

ইউরোপে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম আইন সংশোধনের শর্ত॥

ইউরোপে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম আইন সংশোধনের শর্ত॥

 

 

 

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস (শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার) সুবিধা পেতে বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংশোধন করতে হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ যদি শ্রম আইন সংশোধনে ব্যর্থ হয়, তবে জিএসপি প্লাস বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। বুধবার রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইইউ-ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন