
নিউজ ডেস্কঃ এখন থেকে ১৪ বছর বয়সীরাও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একাউন্ট খুলতে পারবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এমএফএস হিসাব খুলে লেনদেন করতে পারবে তারা। কিশোর-কিশোরীদের এই সেবা নেওয়ার সুযোগ দিয়ে মঙ্গলবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।এমএফএস হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা। মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে একাউন্ট খোলা হয় তাই এমএফএস হিসাব। এতদিন শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এমএফএস একাউন্ট খুলে এই সেবা নিতে পারতেন।