News71.com
 Bangladesh
 03 Oct 23, 11:26 PM
 204           
 0
 03 Oct 23, 11:26 PM

সাভারে একই পরিবারের তিনজনকে হত্যা

সাভারে একই পরিবারের তিনজনকে হত্যা

 

 

নিউজ ডেস্কঃ টাকার লোভেই ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কবিরাজ সেজে ভিকটিমদের বাসায় ঢুকেছিল সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম। এরা চিকিৎসার নাম করে ওই পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বাসায় লুটপাট চালান। এ সময় মাত্র পাঁচ হাজার টাকা পায় তারা। এতে ক্ষিপ্ত হয়ে একে একে বাসার সবাইকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সোমবার রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

 

এর আগে ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুরে একই কৌশলে একই পরিবারের চারজনকে খুন করা হয়। ওই ঘটনায় সাগর জড়িত ছিলেন। ওই সময় র‌্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। মাত্র ২০০ টাকার জন্য সাগর ওই খুন করেছিলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন