News71.com
 Bangladesh
 03 Oct 23, 06:50 PM
 140           
 0
 03 Oct 23, 06:50 PM

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে মোটেও চাপে নেই সরকারঃ পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে মোটেও চাপে নেই সরকারঃ পররাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে মোটেও চাপে নেই সরকার। রোববার (২ অক্টোবর) এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যে সফররত পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই প্রবাসী বাঙ্গালি ও ব্যবসায়ীদের এক আয়োজনে যোগ দেন তিনি। এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের আত্মপ্রত্যয় বাড়ানোর সময় এসেছে। তিনি জানান, নির্বাচনের আগে বিদেশি কূটনীতিক ও রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। সেই সুযোগ তৈরি করে দিয়েছে খোদ বাঙালিরা। ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও বাঙালিদের মন ও মগজে রয়ে গেছে ঔপনিবেশিক চিন্তাভাবনা। নির্বাচনের ক্ষেত্রে দেশবাসীর প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, এমনটাও জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন