News71.com
 Bangladesh
 02 Oct 23, 10:17 PM
 180           
 0
 02 Oct 23, 10:17 PM

১ নভেম্বর থেকে জাতীয় ডেবিট কার্ড চালু করবে বাংলাদেশ ব্যাংক॥

১ নভেম্বর থেকে জাতীয় ডেবিট কার্ড চালু করবে বাংলাদেশ ব্যাংক॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ এ বছরের ১ নভেম্বর থেকে জাতীয় ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা হ্রাস ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আটটি ব্যাংক নিয়ে এর পাইলটিং কার্যক্রম করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এটি চালু হবে। পরবর্তীকালে টাকা-রুপিতে লেনদেনের সুবিধা পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন