
নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিকদের নিম্নতম মজুরি আগামী নভেম্বরের শেষের দিকে চূড়ান্ত হবে। রোববার (১ অক্টোবর) সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে গঠিত নিম্নতম বোর্ডের ৩য় সভায় সূত্রে এ তথ্য জানা গেছে।বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ) লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি প্রমুখ।