News71.com
 Bangladesh
 17 Jul 16, 06:59 PM
 416           
 0
 17 Jul 16, 06:59 PM

শিবগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ ট্রাক ও মিশুক জব্দ

শিবগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ ট্রাক ও মিশুক জব্দ

 

নিউজ ডেস্ক: শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ীতে ১১০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক ও একটি মিশুক আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সকালে এক অভিযান চালিয়ে এগুলো আটক করেছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ীর শিবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি খালি ট্রাককে থামার সংকেত দিলে এর চালক ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। তারপরে ট্রাকটি তল্লাশি করে বডিতে বিশেষ কায়দার চেম্বারে লুকানো ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রায় একই সময় ওই স্থানের নিকটে সোনামসজিদ থেকে আসা একটি মিশুক রাস্তায় পুলিশের তৎপরতা লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ে ও চালক মিশুক রেখে পালিয়ে যায়। পরে মিশুকটি তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক ও মিশুক জব্দ করে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন