News71.com
 Bangladesh
 30 Sep 23, 01:21 AM
 196           
 0
 30 Sep 23, 01:21 AM

নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীকঃ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীকঃ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

 

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘নৌকাবাইচ আবহমান গ্রাম-বাংলার সমৃদ্ধ সংস্কৃতির অনন্য ঐতিহ্য। নৌকা জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। এই চেতনাকে যারা অবরুদ্ধ করতে চায়, তারা আজ পরাজিত। বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন, বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নিতে। ১৯৭০ সালে বঙ্গবন্ধু নৌকায় চড়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। এই চেতনা স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করেছে।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পাবনার সাঁথিয়ায় ইছামতী নদীতে নৌকাবাইচের চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাঁথিয়া পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। বঙ্গবন্ধু আমাদের সঙ্গে না থাকলেও তাঁর নীতি-আদর্শই বাঙালির এগিয়ে যাওয়ার পথনির্দেশিকা ও অনুপ্রেরণা। আমরা তাঁর দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাকে পরিণত করব তাঁর স্বপ্নের সোনার বাংলায়। এটাই হোক আজকে আমাদের সবার অঙ্গীকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন