News71.com
 Bangladesh
 28 Sep 23, 10:46 PM
 163           
 0
 28 Sep 23, 10:46 PM

দেশীয় বাজারে সোনার দাম কমালোঃ বাজুস

দেশীয় বাজারে সোনার দাম কমালোঃ বাজুস

 

 

নিউজ ডেস্কঃ সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমানো হয়েছে। এতে এই ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৯ হাজার ৯৬০ টাকা (ভরি)। এতদিন ছিল এক লাখ এক হাজার ২৪৪ টাকা। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন