News71.com
 Bangladesh
 28 Sep 23, 10:40 PM
 171           
 0
 28 Sep 23, 10:40 PM

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি॥

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি॥

 

 

নিউজ ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও মৃত্যুর পুণ্যস্মৃতিময় দিন এটি। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে, অর্থাৎ ১২ রবিউল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আবার এই দিনে তিনি ৬৩ বছর বয়সে মৃত্যুবরন করেন। আজকের দিনটি তাই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন উপলক্ষ্যে সকাল থেকে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে বিশাল ইসলামী শোভাযাত্রা বা যোলুশ বের হয়েছে। চট্টগ্রামের আজ এই কর্মসূচিতে দশ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। রাজধানী ঢাকার কর্মসূচিতেও লোক সমাগম চোখে পড়ার মত। ঢাকা ও চট্টগ্রামের বাইরেও খুলনা, রাজশাহী, সিলেট, বরিশালসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের খবর আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন