News71.com
 Bangladesh
 28 Sep 23, 10:37 PM
 108           
 0
 28 Sep 23, 10:37 PM

ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা করল বাংলাদেশ॥

ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা করল বাংলাদেশ॥

 

 

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো দেশে ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা এ টিকার পরীক্ষা করেছেন। পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই এ টিকা কার্যকর। টিকার এই সফল পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক সাময়িকী ল্যানসেটে বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ডেঙ্গুর টিকা টিভি-০০৫ টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছে ২০১৬ সালের ১৩ মার্চ। যা শেষ হয় ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি। পরীক্ষায় অংশ নেন ১৯২ জন, তারা সকলেই স্বেচ্ছায় অংশ নেন। এসব ব্যক্তির কারও কারও আগেই ডেঙ্গু হয়েছিল আবার কারও হয়নি।অংশগ্রহণকারীরা সবাই ছিলেন বাংলাদেশি। টিকার বেশির ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া ছিল সামান্য।

 

টিকার গবেষকদের একজন আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম বলেন, যারা টিকা নিয়েছেন তাদের আমরা ২০২০ সাল পর্যন্ত দেখেছি। তাদের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হননি। তিনি বলেন, এই টিকার একটি ডোজই সুরক্ষা দিতে পারে। তবে আরও গবেষণষার প্রয়োজন রয়েছে। কারণ বাংলাদেশে দ্বিতীয় ধাপের ট্রায়াল বা পরীক্ষা হয়েছে। এই টিকাটি ৪২টি বিভিন্ন ধাপের ট্রায়াল সম্পন্ন করেছে বিশ্বের নানা দেশে। ভারতের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন