News71.com
 Bangladesh
 27 Sep 23, 09:06 PM
 232           
 0
 27 Sep 23, 09:06 PM

মার্কিন ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয়॥ স্বরাষ্ট্র মন্ত্রী

মার্কিন ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয়॥ স্বরাষ্ট্র মন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ ভিসানীতি নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। বুধবার (২৭ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। মন্ত্রী আরও বলেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা আমেরিকা উল্লেখ করেনি। তারা এমনিতেও সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব ব্যাপার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন