
নিউজ ডেস্কঃ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশের পক্ষে আবারও সরব হলেন ভারতের সমাজকর্মী ও ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী মেধা পাটকর। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তিতে সম্মত হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ব নদী দিবস উপলক্ষে গত রোববার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিই এই আহ্বান জানান।আন্তর্জাতিক নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে হেলসিঙ্কি নিয়ম ও আন্তর্জাতিক আইনের উল্লেখ করে এই সমাজকর্মী বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির যে খসড়া রূপরেখা তৈরি হয়েছিল, পানি ভাগাভাগির যে হিসাব হয়েছিল, সেই অনুযায়ী সামনে অগ্রসর হওয়া উচিত। এর জন্য আন্তর্জাতিক নদী কমিশনের উচিত পদক্ষেপ নেওয়া।’