
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কোনো দেশই স্যাংশন দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না। এদিকে বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনও উঠতে পারেননি। দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করছেন। হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নেই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন।বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, আলু নিয়ে সিন্ডিকেট করেছে কোল্ড স্টোরেজ মালিকরা, সিন্ডিকেট ভাঙার সকল প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, আলুর বাজার স্বাভাবিক হবে শিগগিরই।