
নিউজ ডেস্কঃ নতুন মার্কিন ভিসানীতি কার্যকর বাংলাদেশের জন্য খুশির নয়, লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে বুধবার (২৭ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।