News71.com
 Bangladesh
 27 Sep 23, 09:44 AM
 213           
 0
 27 Sep 23, 09:44 AM

গণমাধ্যমের নিজস্ব নীতিমালা বা আইন প্রণয়ন জরুরি॥

গণমাধ্যমের নিজস্ব নীতিমালা বা আইন প্রণয়ন জরুরি॥

 

 

 

নিউজ ডেস্কঃ ভালো মানের ব্যতিক্রম সংবাদ ভিন্নমাত্রায় উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম টিকে রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণমাধ্যমকর্মীরা। তারা বলেছেন, বর্তমানে গণমাধ্যম যেভাবে টিকে আছে, তাতে করে তারা একসময় অস্তিত্বসংকটে পড়বে। এ অবস্থা থেকে উত্তরণে গণমাধ্যমের নিজেদের একটি নীতিমালা বা আইন প্রণয়ন জরুরি। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজার ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেনসির (সিডা) সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ‘ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’—(এমআরডিআই) ও দ্যা এশিয়া ফাউন্ডেশন।অনুষ্ঠানে তিনটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণার বিষয়—‘গণমাধ্যম সংশ্লিষ্ট বিদ্যমান আইন, নীতি, বিধি-বিধান বিশ্লেষণ’, ‘বাংলাদেশের গণমাধ্যমে টেকসই সাংবাদিকতার ধারণা, চর্চা ও গণমাধ্যমের আর্থিক সক্ষমতা অর্জনে টেকসই সাংবাদিকতার ভূমিকা’ এবং ‘ডিজিটাল সংবাদমাধ্যমে স্ব-ব্যবস্থাপনা পরিস্থিতি’। এই বিষয়গুলোর ওপর বিস্তর আলোচনা করেন উপস্থিত গণমাধ্যমের নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন