News71.com
 Bangladesh
 20 Sep 23, 03:48 PM
 251           
 0
 20 Sep 23, 03:48 PM

কিন্তু জিয়া মুক্তিযোদ্ধা না এটা মানি না: কাদের সিদ্দিকী

কিন্তু জিয়া মুক্তিযোদ্ধা না এটা মানি না: কাদের সিদ্দিকী

 

 

নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জিয়া ভাই, মুক্তিযোদ্ধা না এ কথা বললে আমি মেনে নেব না। আওয়ামী লীগের অনেকেই বলেন, উনি বঙ্গবন্ধুকে খুন করেছেন, খুনে সহযোগিতা করেছেন অথবা জানতেন, এগুলো মুখে না বলার চাইতে মামলা করে উনাকে মরণোত্তর ফাঁসি দেন তাতেও আপত্তি নেই, কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না; পাকিস্তানের এজেন্ট এসব কথা বলে মুক্তিযুদ্ধকে ছোট করা ভালো না।’ আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

 

বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির ভাইয়েরা একটি হাওয়া ভবন বানিয়েছিল। কিন্তু তাঁরা একবারও বলে নাই এটি ভুল ছিল, অন্যায় হয়েছে, ক্ষমা চাই। ওনারা খুব জনপ্রিয়, যেন আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী হবেন। ইয়াহিয়া খানও চেয়েছিল, এ দেশের মানুষ চাই না, মাটি চাই, কিন্তু মাটি পায় নাই।’ এ সময় দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘বাংলার মানুষের মতামত ছাড়া, বাংলার মানুষের ইচ্ছা ছাড়া, বাংলার মাটি কেউ পাবে না।’ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ড. কামাল হোসেনকে নেতা মেনে তাঁর জোটে যোগ দেওয়া। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোনো নেতা নন।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন