News71.com
 Bangladesh
 20 Sep 23, 03:44 PM
 209           
 0
 20 Sep 23, 03:44 PM

ডিএমপির নতুন কমিশনার হলেন অতিঃ আইজিপি হাবিবুর রহমান॥

ডিএমপির নতুন কমিশনার হলেন অতিঃ আইজিপি হাবিবুর রহমান॥

 

 

নিউজ ডেস্কঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার নিযুক্ত হয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে এই দায়িত্ব দেয়। জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

উল্লেখ্য ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। পরবর্তী কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। কারণ পরবর্তী পুলিশ কমিশনারকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে হবে। বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এর আগে ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন