News71.com
 Bangladesh
 20 Sep 23, 03:26 PM
 237           
 0
 20 Sep 23, 03:26 PM

সাংবাদিক নাদিম হত্যা॥ হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে স্থগিত

সাংবাদিক নাদিম হত্যা॥ হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে স্থগিত

 

 

নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ২০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। এছাড়া আসামিপক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।এর আগে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন