
নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনের দায়ে ৫ জন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে এবং গতকাল শনিবার বিকালে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এই দণ্ড।
এরা হলেন-মুক্তাগাছার পাড়াটঙ্গির বাসিন্দা মো: মনসুর আলী (৩০), আজিজুল হক(২৬) কালাচান (২৬), হাসেম (২৫) এবং আনোয়ার হোসেন রতন (৩৫)।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই জহিরুল বলেন, আজ রবিবার সকাল সাড়ে নয়টায় মনসুর আলী ও আজিজুল হককে গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে তিনমাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
আবার অপরদিকে মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশিদুল হাসান ও উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, কালাচান, হাসেম এবং আনোয়ার হোসেন রতনকে গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড প্রদান করেন।