News71.com
 Bangladesh
 13 Sep 23, 12:22 AM
 182           
 0
 13 Sep 23, 12:22 AM

বাইডেনের সঙ্গে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কোন আলাপ হয়নি॥পররাষ্ট্রমন্ত্রী

বাইডেনের সঙ্গে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কোন আলাপ হয়নি॥পররাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাংলাদেশের নির্বাচন বিষয়ক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ ইনোভেশন আড্ডায় মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী। 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উনাদের মধ্যে খুব ভালো ভালো কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি, পরিবারের লোকদের হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার। তাদের মুখে দু’বেলা ভাত, জীবন মানের উন্নয়নের জন্য আমি কাজ করছি। আমার বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। এদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন