News71.com
 Bangladesh
 13 Sep 23, 12:20 AM
 119           
 0
 13 Sep 23, 12:20 AM

উপযুক্ত সরকারি গাড়ী থাকলেও নিজের গাড়ির ভাড়া নিয়ে চড়েন প্রকল্প পরিচালক॥

উপযুক্ত সরকারি গাড়ী থাকলেও নিজের গাড়ির ভাড়া নিয়ে চড়েন প্রকল্প পরিচালক॥

 

 

 

নিউজ ডেস্কঃ প্রকল্পের জন্য একাধিক সরকারি গাড়ি বরাদ্দ আছে। তারপরও নিজের ব্যক্তিগত গাড়ি ভাড়া নিয়ে ব্যবহার করছেন ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের’ প্রকল্প পরিচালক (পিডি) এস এম আশিকুর রহমান। আর সেই গাড়িভাড়া ও জ্বালানি বাবদ প্রকল্প থেকে উত্তোলন করছেন প্রতি মাসে দেড় লক্ষাধিক টাকা।

 

এ ছাড়া প্রকল্পের বিভিন্ন কাজ নিজের লোকদের দেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর। এ বিষয়ে ৩ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও পরিকল্পনা) মো. সাহেদ আলী বরাবর একটি চিঠি পাঠিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আবদুর রউফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন