News71.com
 Bangladesh
 11 Sep 23, 11:57 PM
 97           
 0
 11 Sep 23, 11:57 PM

এডিসি হারুন বরখাস্ত॥ ডিএমপির রমনা জোনে নতুন এডিসি

এডিসি হারুন বরখাস্ত॥ ডিএমপির রমনা জোনে নতুন এডিসি

 

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুন অর রশিদকে সাময়িক বরখাস্তের পর নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। 

 

গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। গত শনিবার ছাত্রলীগের নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি একটি তদন্ত দল গঠন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন