News71.com
 Bangladesh
 11 Sep 23, 05:18 PM
 267           
 0
 11 Sep 23, 05:18 PM

২৫ বিঘা পর্যন্ত জমির কর মওকুফের বিধান রেখে সংসদে ভূমি উন্নয়ন কর বিল ২০২৩ পাশ॥

২৫ বিঘা পর্যন্ত জমির কর মওকুফের বিধান রেখে সংসদে ভূমি উন্নয়ন কর বিল ২০২৩ পাশ॥

 

 

নিউজ ডেস্ক: ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফের বিধান রেখে ‘ভূমি উন্নয়ন কর বিল ২০২৩’ পাস করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এই বিল পাস করা হয়। নতুন এই আইন অনুযায়ী, ২৫ বিঘার বেশি জমির মালিক হলে পুরোটারই ভূমি উন্নয়ন কর দিতে হবে। বাংলার পরিবর্তে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী এ কর আদায় করা হবে।  নতুন করে ভূমি উন্নয়ন কর ধার্য, কর ফাঁকি ও আদায়ে কোনো অনিয়ম প্রতিরোধ করতে আজ সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই, কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।বিলটি পাসের প্রক্রিয়ায় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘নতুন এই আইনের আওতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করার ফলে ভূমির মালিক সর্বসাধারণ উপকৃত হবেন এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন