News71.com
 Bangladesh
 11 Sep 23, 05:15 PM
 229           
 0
 11 Sep 23, 05:15 PM

বিএনপিতে যোগ দিলেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা॥

বিএনপিতে যোগ দিলেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা॥

 

 

নিউজ ডেস্কঃ বিএনপিতে যোগ দিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন তারা। এসময় লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিতে যোগ দেয়া কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর ১৯ জন ও নৌবাহিনীর দুজন এবং বিমানবাহিনীর ৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। 

 

বিএনপিতে যোগদানকারী সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগন হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) খান শোয়েব আমানউল্লাহ, লে. (অব.) ইমরান,  নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও  কমান্ডার (অব.) মোস্তফা সহিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম, মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর, মেজর (অব.) নুর, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন