News71.com
 Bangladesh
 10 Sep 23, 12:20 AM
 212           
 0
 10 Sep 23, 12:20 AM

আসন্ন নির্বাচনে নিয়ে নতুন করে ভাবতে হবে॥আনোয়ার হোসেন মঞ্জু

আসন্ন নির্বাচনে নিয়ে নতুন করে ভাবতে হবে॥আনোয়ার হোসেন মঞ্জু

 

 

 

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং বন ও পরিবেশ বিষয়ক সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিলেন- আমরা নির্বাচনে যাব কিনা, বিএনপি না এলেও যাব কিনা; জবাবে সেদিন বলেছিলাম- আমরা বিপ্লবীও নই, বিদ্রোহীও নই, সন্ত্রাসীও নই; বন্দুকের নলের গোড়ায় ক্ষমতা-এটা আমরা জানি না; আমাদের অবস্থান নির্বাচনের পক্ষে। তবে, এবার নির্বাচন প্রশ্নে আমাদেরকে নতুন করে ভাবতে হবে।

 

গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাজাকার-আলবদর-আল শাম্সসহ স্বাধীনতা বিরোধীরা এখন ক্ষমতাসীন দলে অনুপ্রবেশ করেছে। শুধু দলে অনুপ্রবেশই করেনি, ওরা একেবারে নেতৃত্বেই জায়গা করে নিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ওরা এখন আমাদেরকেই আক্রমণ করে। শুধু আমাদেরকেই নয়, অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকেও খেয়ে ফেলছে। অতএব, বাঁচতে হলে আমাদের সাবধান থাকতে হবে, নইলে প্রতিরোধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন