News71.com
 Bangladesh
 05 Sep 23, 12:22 AM
 241           
 0
 05 Sep 23, 12:22 AM

১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো॥

১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো॥

 

 

 

নিউজ ডেস্কঃ দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে তিনি বাংলাদেশ সফর করবেন ফ্রান্সর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিন দশক পর ফরাসি কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে অংশীদারত্ব বহুমুখী করার সুযোগ হিসেবে দেখছে প্যারিস। গতকাল সোমবার ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের সামাজিক মাধ্যম এক্স ও ফেসবুকে ম্যাক্রোর সফরের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এ আশাবাদের কথা শুনিয়েছে। এরআগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা তৎকালীন বাংলাদেশ প্রেসিডেন্ট এইচ এম এ এরশাদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন