News71.com
 Bangladesh
 04 Sep 23, 11:43 PM
 155           
 0
 04 Sep 23, 11:43 PM

আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন॥ বিদ্রোহে মৃত্যুদণ্ডের বিধান

আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন॥ বিদ্রোহে মৃত্যুদণ্ডের বিধান

 

 

নিউজ ডেস্কঃ বিদ্রোহ করলে বা বিদ্রোহে প্ররোচনা দিলে– আনসার সদস্যদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 'বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩'- এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আনসার ব্যাটালিয়নদের অভ্যন্তরীণ অপরাধের বিচার হবে দুটি আদালতে।এর মধ্যে একটি হবে ‘সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত’ এবং আরেকটি হবে ‘বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত’। এর মধ্যে বিদ্রোহ সংঘটন ও প্ররোচনা দেওয়া ইত্যাদি বড় অপরাধের বিচার হবে বিশেষ আনসার আদালতে। এই ধরনের অপরাধের  জন্য সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর সর্বনিম্ন সাজা হবে পাঁচ বছরের কারাদণ্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন