
নিউজ ডেস্ক: চলতি বছর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে। আর এই পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
আজ রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এই তথ্য বলেন।
সভায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।