News71.com
 Bangladesh
 04 Sep 23, 12:12 PM
 133           
 0
 04 Sep 23, 12:12 PM

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ॥

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ॥


নিউজ ডেস্কঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে। আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন