News71.com
 Bangladesh
 04 Sep 23, 10:43 AM
 150           
 0
 04 Sep 23, 10:43 AM

আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে বিআরটিসির বাস॥

আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে বিআরটিসির বাস॥

 

 

নিউজ ডেস্কঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে বিআরটিসির বাস চালতে শুরু করেছে। শুরুতে এই উড়াল সড়ক ব্যবহারের সিদ্ধান্ত না থাকলেও চালু হবার পর এই গতকাল নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে। গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল থাকায় বাসভাড়া নিয়ে জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান তালিকা অনুযায়ী বাসভাড়া নেওয়া হবে। এই উড়ালসড়কে যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।’উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন