News71.com
 Bangladesh
 04 Sep 23, 12:16 AM
 129           
 0
 04 Sep 23, 12:16 AM

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান মির্জা ফখরুল॥

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান মির্জা ফখরুল॥


নিউজ ডেস্কঃ বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংকট শুধু বিএনপির বিষয় নয় অথবা গণতন্ত্র মঞ্চ কিংবা গণঅধিকার পরিষদের বিষয় নয়। এটা আজকে সমগ্র বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা। এর চেয়ে বড় সংকট আগে কখনো আসেনি। আমি কথা বলতে পারব না, বিচার পাব না, সিকিউরিটি পাব না, স্বাস্থ্যসেবা পাব না, শিক্ষা পাব না- এটা হতে পারে না। তাই সকল আন্তর্জাতিক সংস্থার কাছে আমাদের আবেদন- বাংলাদেশের মানুষকে তার গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে দাঁড়ান।


রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে রোহিঙ্গা সমস্যা নিয়ে এক সেমিনারে এই আহ্বান জানান ফখরুল। সেমিনারে মূল প্রবন্ধে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জাতিগত ও নাগরিকত্বের পূর্ণ স্বীকৃতি দিয়ে স্বদেশে ফেরত পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন কৌশল’-শীর্ষক এই সেমিনার হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন