News71.com
 Bangladesh
 03 Sep 23, 11:49 PM
 157           
 0
 03 Sep 23, 11:49 PM

তেল ব্যবসায়ী ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার॥

তেল ব্যবসায়ী ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার॥

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধির দাবিতে এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকদের ডাকা চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা ও আন্দোলনকারীদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন