News71.com
 Bangladesh
 03 Sep 23, 03:34 PM
 168           
 0
 03 Sep 23, 03:34 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ নিয়ে টানাটানি॥

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ নিয়ে টানাটানি॥

 

 

 

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে ২০১০ সাল থেকে আছেন ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী গোলাম আরিফ টিপু। সম্প্রতি অসুস্থ হয়ে তিনি হাসপাতালে থাকার সুযোগে নিজেকে চিফ প্রসিকিউটর ঘোষণা করেছেন আরেক সিনিয়র প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। অন্য প্রসিকিউটরদের প্রতি পাঠাচ্ছেন নোটিশ; নিজের নেমপ্লেটের পদবিও চিফ প্রসিকিউটর হিসেবে পাল্টে ফেলেছেন। একজন চিফ প্রসিকিউটর থাকা অবস্থায় হায়দার আলীর এ কার্যক্রম বেআইনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

জানা গেছে, চিফ প্রসিকিউটর হিসেবে স্বাক্ষর করে সৈয়দ হায়দার আলী এক নোটিশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ওই দিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে সব প্রসিকিউটর, কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত হতে অনুরোধ জানান। গত ১৩ আগস্ট এই নোটিশ দেওয়া হয়। তাঁর এই চিঠি নিয়ে এখন প্রসিকিউশনে রীতিমতো অস্বস্তি চলছে। আইনজীবীরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস)-১৯৭৩ আইনের ৭(১) ধারা অনুযায়ী চিফ প্রসিকিউটর থাকবেন একজন। তাঁর অধীনে প্রসিকিউটররা কাজ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন