
নিউজ ডেস্কঃ সর্বোচ্চ আদালতে রোববার থেকে শুরু হচ্ছে শরৎকালীন ছুটি। আগামী এক মাসেরও বেশি সময় অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ৩১ আগস্ট এ-সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রথম পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ আগামী ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ১২টি দ্বৈত ও তিনটি একক বেঞ্চ। বিতীয় পর্বের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অবকাশের দ্বিতীয় পর্বের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর মধ্যে সাতটি দ্বৈত ও ৪টি একক বেঞ্চ।