
নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর ঢাকা থেকে জাপানের নারিতায় যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। শুক্রবার রাত পৌনে ১২টায় ২৩০ যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৮০০ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। শুক্রবার রাত ৮টায় বিমানবন্দরে এ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিমানের কর্মকর্তারা জানান, শুধু নারিতা নয়; আরও নতুন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছেন তারা। এর মধ্যে ঢাকা-নিউইয়র্ক অন্যতম। এ ছাড়া বন্ধ থাকা চীনের গুয়াংজু, ভারতের দিল্লি পথেও ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান। আগামী বছরের শুরুতেই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পরিচালনারও সম্ভাবনা রয়েছে। আর চলতি মাসেই শুরু হতে পারে ঢাকা-গুয়াংজু সরাসরি ফ্লাইট।