News71.com
 Bangladesh
 01 Sep 23, 09:40 PM
 260           
 0
 01 Sep 23, 09:40 PM

ভারতের নাগপুরে মাঝ আকাশে অজ্ঞান বাংলাদেশি শিশু॥ জরুরি অবতরণের পর হাসপাতালে মৃত্যু

ভারতের নাগপুরে মাঝ আকাশে অজ্ঞান বাংলাদেশি শিশু॥ জরুরি অবতরণের পর হাসপাতালে মৃত্যু


নিউজ ডেস্কঃ ভারতের নাগপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা একটি ১৫ মাসের বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৭ আগস্ট দিল্লিগামী ভিস্তারা ফ্লাইটে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যগত জটিলতার কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসাতালের এক কর্মকর্তা বলেন, শিশুটি তার পরিবারের সঙ্গে বেঙ্গালুরু থাকে নয়াদিল্লি যাচ্ছিল। মাঝপথে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য সহযাত্রীরা তাঁকে সিপিআর (কৃত্রিম শ্বাস–প্রশ্বাস) দেন। গত রোববার রাতে ঘটনার সময় বিমানটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে ও শিশুটিকে কেআইএমএস–কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের তিন দিন চিকিৎসা নিয়েও গতকাল বৃহস্পতিবার ভোর ৩টা ১৫ মিনিটে সে মারা যায়। শিশুটির বেশ কয়েকটি প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়েছিল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন