News71.com
 Bangladesh
 01 Sep 23, 09:38 AM
 198           
 0
 01 Sep 23, 09:38 AM

ছাত্র সমাবেশে তরুণদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

ছাত্র সমাবেশে তরুণদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নৌকার অভিযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে তরুণ প্রজন্ম। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এই সমাবেশে (শুক্রবারের ছাত্র সমাবেশ) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সমাবেশ থেকে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেবেন তিনি।’ 

তিনি বলেন ,আজকে দেশের বৈধ সরকারকে হটাতে ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তির যে চক্রান্ত চলছে ছাত্রলীগের সমাবেশ থেকে তার প্রতিবাদ করা হবে।’ 

ড. ইউনূসের মামলা প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ করেনি। বঞ্চিত শ্রমিকরা এখানে মামলা করেছে। কেউ ট্যাক্স ফাঁকি দিলে, গরিবের অর্থ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে মামলা হবে না?

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ শ্রমিকের অর্থ আত্মসাৎ করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। মামলা নিয়ে কোনো শঙ্কা থাকলে তা যাচাই করতে বিশ্বনেতারা বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠাতে পারেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ শ্রমিকের অর্থ আত্মসাৎ করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। মামলা নিয়ে কোনো শঙ্কা থাকলে তা যাচাই করতে বিশ্বনেতারা বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠাতে পারেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন