News71.com
 Bangladesh
 01 Sep 23, 12:28 AM
 218           
 0
 01 Sep 23, 12:28 AM

ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু॥ নতুন করে হাসপাতালে ভর্তি ২৩০৮

ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু॥ নতুন করে হাসপাতালে ভর্তি ২৩০৮

নিউজ ডেস্কঃ গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে। এছাড়া গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩০৮ জন ডেঙ্গুরোগী। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭৫ জন, ঢাকার বাইরের এক হাজার ৪৩৩ জন। এছাড়া গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন ঢাকা সিটির এবং একজন ঢাকার বাইরের বাসিন্দা। এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ২১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৭৮৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন