News71.com
 Bangladesh
 01 Sep 23, 12:21 AM
 200           
 0
 01 Sep 23, 12:21 AM

বঙ্গবন্ধু কোনো গোষ্ঠী, দল ও পরিবারের নয়-আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে॥ বঙ্গবীর

বঙ্গবন্ধু কোনো গোষ্ঠী, দল ও পরিবারের নয়-আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে॥ বঙ্গবীর

নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু যাতে সবার হয়, সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয় তার জন্য আমাদের কাজ করতে হবে। তিনি বলেন আমাদের ব্যর্থতা রয়েছে, আমরা বঙ্গবন্ধুকে সার্বজনীন বানাতে পারি নাই। আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো গোষ্ঠী, দল ও পরিবারের নয়। সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সেই জন্য আমি আর কিছু চাই না। মানুষের সেবা করতে চাই। আমি বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এই দেশের মানুষ যাতে নিরাপদে থাকে। ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন। আপনাদের কয় জনে সালাম দেয় আর আমাকে কয় জনে সালাম দেয়। বুধবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন