News71.com
 Bangladesh
 01 Sep 23, 12:13 AM
 174           
 0
 01 Sep 23, 12:13 AM

ছাত্রলীগের সমাবেশ ঘিরে আগামীকাল ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে॥

ছাত্রলীগের সমাবেশ ঘিরে আগামীকাল ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে॥

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি স্থানে রাস্তা বন্ধ রাখবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই সমাবেশে ভিভিআইপি অনেক অতিথি যোগ দেবেন। তাঁদের চলাচলের কথা চিন্তা করে এসব রাস্তা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, আগামীকাল কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং বন্ধ বা ডাইভারশন করা হবে। নগরবাসীকে এসব এলাকা বা রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন