News71.com
 Bangladesh
 01 Sep 23, 12:11 AM
 134           
 0
 01 Sep 23, 12:11 AM

ডলারের দাম বাড়িয়ে রেমিট্যান্স ও রপ্তানিতে সমান করা হলো বিনিময় হার॥

ডলারের দাম বাড়িয়ে রেমিট্যান্স ও রপ্তানিতে সমান করা হলো বিনিময় হার॥

নিউজ ডেস্কঃ রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়িয়ে বিনিময় হার সমান করে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন রপ্তানিকারকেরা প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা পাবেন। এত দিন যা ছিল ১০৮ টাকা ৫০ পয়সা। আর ৫০ পয়সা বাড়িয়ে রেমিট্যান্স আয়ের দামও ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। অপরদিকে আমদানিতে ডলারের দর হবে ১১০ টাকা। আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। নতুন এ সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। আজ বৃহস্পতিবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের সিইও মো. আফজাল করিম বলেন, ‘অনেক দিন ধরে রপ্তানি ও রেমিট্যান্সের রেট এক করার চেষ্টা চলছিল। এখন থেকে এটি কার্যকর হবে। আগামীকাল থেকে রেমিট্যান্স ও রপ্তানি বিল নগদায়নে ডলার রেটে কোনো পার্থক্য থাকবে না। এতে করে রপ্তানিকারকরা আরও উৎসাহিত হবেন।’ বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। আর কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলারের দাম ছিল ১১৬ টাকা থেকে ১১৮ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন